Home > Songs > পূজা > ৪৬০

৪৬০    

     মন্দিরে মম কে আসিলে হে!

              সকল গগন অমৃতগমন,

দিশি দিশি গেল মিশি অমানিশি দূরে দূরে ॥

              সকল দুয়ার আপনি খুলিল,

              সকল প্রদীপ আপনি জ্বলিল,

     সব বীণা বাজিল নব নব সুরে সুরে ॥

রাগ: আড়ানা
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1309
রচনাকাল (খৃষ্টাব্দ): 1903
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন


view notation

Renditions Recommended by Readers