Home > Songs > পূজা > ৪৭৯

৪৭৯    

          সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ,

          তখনো, হে নাথ, প্রণমি তোমায় গাহি বসে তব গান ॥

অন্তরযামী, ক্ষমো সে আমার       শূন্য মনের বৃথা উপহার--

          পুষ্পবিহীন পূজা-আয়োজন, ভক্তিবিহীন তান ॥

          ডাকি তব নাম শুষ্ক কণ্ঠে, আশা করি প্রাণপণে--

          নিবিড় প্রেমের সরস বরষা যদি নেমে আসে মনে।

সহসা একদা আপনা হইতে       ভরি দিবে তুমি তোমার অমৃতে,

          এই ভরসায় করি পদতলে শূন্য হৃদয় দান ॥

রাগ: ভৈরবী
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1307
রচনাকাল (খৃষ্টাব্দ): 1901


view notation

Renditions Recommended by Readers