এ মণিহার আমায় নাহি সাজে-- এরে পরতে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে ॥ কণ্ঠ যে রোধ করে, সুর তো নাহি সরে-- ওই দিকে যে মন পড়ে রয়, মন লাগে না কাজে ॥ তাই তো বসে আছি, এ হার তোমায় পরাই যদি তবেই আমি বাঁচি। ফুলমালার ডোরে বরিয়া লও মোরে-- তোমার কাছে দেখাই নে মুখ মণিমালার লাজে ॥ | রাগ: ইমনকল্যাণ তাল: একতাল রচনাকাল (বঙ্গাব্দ): ৮ ভাদ্র, ১৩২০ রচনাকাল (খৃষ্টাব্দ): ২৪ অগাস্ট, ১৯১৩ রচনাস্থান: Chyene Walk, লন্ডন স্বরলিপিকার: ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর
|