Home > Songs > পূজা > ৫০৯

৫০৯    

কেমনে রাখিবি তোরা তাঁরে লুকায়ে

চন্দ্রমা তপন তারা আপন আলোকছায়ে ॥

হে বিপুল সংসার, সুখে দুখে আঁধার,

কত কাল রাখিবি ঢাকি তাঁহারে কুহেলিকায়

আত্মা-বিহারী তিনি, হৃদয়ে উদয় তাঁর--

নব নব মহিমা জাগে, নব নব কিরণ ভায় ॥

রাগ: সাহানা
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1306
রচনাকাল (খৃষ্টাব্দ): 1899


view notation

Renditions Recommended by Readers