Home > Songs > পূজা > ৫১০

৫১০    

হে নিখিলভারধারণ বিশ্ববিধাতা,

হে বলদাতা মহাকালরথসারথি ॥

তব নামজপমালা গাঁথে রবি শশী তারা,

অনন্ত দেশ কাল জপে দিবারাতি ॥

রাগ: গৌড়
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1317
রচনাকাল (খৃষ্টাব্দ): 1911
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়


view notation

Renditions Recommended by Readers