Home > Songs > পূজা > ৫২১

৫২১    

যদি     প্রেম দিলে না প্রাণে

কেন    ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে?।

কেন    তারার মালা গাঁথা,

কেন    ফুলের শয়ন পাতা,

কেন    দখিন-হাওয়া গোপন কথা জানায় কানে কানে?।

যদি     প্রেম দিলে না প্রাণে

কেন    আকাশ তবে এমন চাওয়া চায় এ মুখের পানে?

তবে    ক্ষণে ক্ষণে কেন

আমার  হৃদয় পাগল-হেন

তরী    সেই সাগরে ভাসায় যাহার কূল সে নাহি জানে?।

রাগ: সাহানা
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1344
রচনাকাল (খৃষ্টাব্দ): 1938
স্বরলিপিকার: ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর


view notation

Renditions Recommended by Readers