Home > Songs > পূজা > ৫২২

৫২২    

     মহারাজ, একি সাজে এলে হৃদয়পুরমাঝে!

     চরণতলে কোটি শশী সূর্য মরে লাজে ॥

গর্ব সব টুটিয়া   মূর্ছি পড়ে লুটিয়া,

সকল মম দেহ মন বীণাসম বাজে ॥

     একি পুলকবেদনা বহিছে মধুবায়ে!

     কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে।

          পলক নাহি নয়নে,  হেরি না কিছু ভুবনে--

          নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে ॥

রাগ: বেহাগ
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1316
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়


view notation

Renditions Recommended by Readers