একি লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণেশ হে, আনন্দবসন্তসমাগমে ॥ বিকশিত প্রীতিকুসুম হে পুলকিত চিতকাননে ॥ জীবনলতা অবনতা তব চরণে। হরষগীত উচ্ছ্বসিত হে কিরণমগন গগনে ॥ | রাগ: পূর্ণ ষড়জ রাগিনী তাল: একতাল রচনাকাল (বঙ্গাব্দ): 1299 রচনাকাল (খৃষ্টাব্দ): 1893 স্বরলিপিকার: সরলা দেবী
|