সে যে মনের মানুষ, কেন তারে বসিয়ে রাখিস নয়নদ্বারে? ডাক্-না রে তোর বুকের ভিতর, নয়ন ভাসুক নয়নধারে ॥ যখন নিভবে আলো, আসবে রাতি, হৃদয়ে দিস আসন পাতি-- আসবে সে যে সঙ্গোপনে বিচ্ছেদেরই অন্ধকারে ॥ তার আসা-যাওয়ার গোপন পথে সে আসবে যাবে আপন মতে। তারে বাঁধবে ব'লে যেই করো পণ সে থাকে না, থাকে বাঁধন-- সেই বাঁধনে মনে মনে বাঁধিস কেবল আপনারে ॥ | রাগ: পিলু-বাউল তাল: দাদরা রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩৩২ রচনাকাল (খৃষ্টাব্দ): 1925 স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
|