Home > Songs > পূজা > ৫৯১

৫৯১    

আবার যদি ইচ্ছা কর আবার আসি ফিরে

     দুঃখসুখের-ঢেউ-খেলানো এই সাগরের তীরে ॥

আবার জলে ভাসাই ভেলা,  ধুলার 'পরে করি খেলা গো,

              হাসির মায়ামৃগীর পিছে ভাসি নয়ননীরে ॥

কাঁটার পথে আঁধার রাতে আবার যাত্রা করি,

     আঘাত খেয়ে বাঁচি নাহয় আঘাত খেয়ে মরি।

আবার তুমি ছদ্মবেশে    আমার সাথে খেলাও হেসে গো,

              নূতন প্রেমে ভালোবাসি আবার ধরণীরে ॥

রাগ: কালাংড়া
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৩ আশ্বিন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ অক্টোবর, ১৯১৪
রচনাস্থান: বুদ্ধগয়া
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর


view notation

Renditions Recommended by Readers