Home > Songs > পূজা > ৬০১

৬০১    

                   দিন যদি হল অবসান

          নিখিলের অন্তরমন্দিরপ্রাঙ্গণে

                   ওই তব এল আহ্বান ॥

চেয়ে দেখো মঙ্গলরাতি   জ্বালি দিল উৎসববাতি,

     স্তব্ধ এ সংসারপ্রান্তে       ধরো         ধরো তব বন্দনগান ॥

          কর্মের-কলরব-ক্লান্ত,

                   করো তব অন্তর শান্ত।

     চিত্ত-আসন দাও মেলে,নাই যদি দর্শন পেলে

          আঁধারে মিলিবে তাঁর স্পর্শ--

                   হর্ষে জাগায়ে দিবে প্রাণ ॥

রাগ: মূলতান
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ৬ মাঘ, ১৩৩৪
রচনাকাল (খৃষ্টাব্দ): ২০ জানুয়ারি, ১৯২৮
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর


view notation

Renditions Recommended by Readers