Home > Songs > পূজা > ৬১৬

৬১৬    

     যাত্রাবেলায় রুদ্র রবে          বন্ধনডোর ছিন্ন হবে।

                   ছিন্ন হবে, ছিন্ন হবে ॥

মুক্ত আমি, রুদ্ধ দ্বারে  বন্দী করে কে আমারে!

     যাই চলে যাই অন্ধকারে ঘন্টা বাজায় সন্ধ্যা যবে ॥

রাগ: হাম্বীর
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ৪ চৈত্র, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৮ মার্চ, ১৯২৭
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর


view notation

Renditions Recommended by Readers