Home > Verses > কণিকা > কর্তব্যগ্রহণ

কর্তব্যগ্রহণ    


কে লইবে মোর কার্য, কহে সন্ধ্যারবি।

শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি।

মাটির প্রদীপ ছিল, সে কহিল, স্বামী,

আমার যেটুকু সাধ্য করিব তা আমি।