কাজ নেই, কাজ নেই মা, কাজ নেই মোর ঘরকন্নায়। যাক ভেসে যাক যাক ভেসে সব বন্যায়। জন্ম কেন দিলি মোরে, লাঞ্ছনা জীবন ভ'রে-- মা হয়ে আনিলি এই অভিশাপ! কার কাছে বল্ করেছি কোন্ পাপ, বিনা অপরাধে একি ঘোর অন্যায়॥
আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। আমি তার লাগি পথ চেয়ে আছি পথে যে জন ভাসায়॥ যে জন দেয় না দেখা যায় যে দেখে ভালোবাসে আড়াল থেকে, আমার মন মজেছে সেই গভীরের গোপন ভালোবাসায়॥