আমার কী বেদনা সে কি জানো ওগো মিতা, সুদূরের মিতা। বর্ষণনিবিড় তিমিরে যামিনী বিজুলি-সচকিতা॥ বাদল-বাতাস ব্যেপে আমার হৃদয় উঠিছে কেঁপে-- সে কি জানো তুমি জানো। উৎসুক এই দুখজাগরণ এ কি হবে বৃথা ওগো মিতা, সুদূরের মিতা, আমার ভবনদ্বারে রোপিলে যারে সেই মালতী আজি বিকশিতা--সে কি জানো। যারে তুমিই দিয়েছ বাঁধি আমার কোলে সে উঠিছে কাঁদি--সে কি জানো তুমি জানো। সেই তোমার বীণা বিস্মৃতা॥
আমার যেতে সরে না মন-- তোমার দুয়ার পারায়ে আমি যাই যে হারায়ে অতল বিরহে নিমগন॥ চলিতে চলিতে পথে সকলই দেখি যেন মিছে, নিখিল ভুবন পিছে ডাকে অনুক্ষণ॥ আমার মনে কেবলই বাজে তোমায় কিছু দেওয়া হল না যে। যবে চলে যাই পদে পদে বাধা পাই, ফিরে ফিরে আসি অকারণ॥