কে ডাকে। আমি কভু ফিরে নাহি চাই। কত ফুল ফুটে উঠে, কত ফুল যায় টুটে, আমি শুধু বহে চলে যাই॥ পরশ পুলকরস-ভরা রেখে যাই, নাহি দিই ধরা। উড়ে আসে ফুলবাস, লতাপাতা ফেলে শ্বাস, বনে বনে উঠে হা-হুতাশ-- চকিতে শুনিতে শুধু পাই। চ'লে যাই॥
নিশীথে কী কয়ে গেল মনে কী জানি, কী জানি। সে কি ঘুমে, সে কি জাগরণে কী জানি, কী জানি॥ নানা কাজে নানা মতে ফিরি ঘরে, ফিরি পথে-- সে কথা কি অগোচরে বাজে ক্ষণে ক্ষণে। কী জানি, কী জানি॥ সে কথা কি অকারণে ব্যথিছে হৃদয়, একি ভয়, একি জয়। সে কথা কি কানে কানে বারে বারে কয় 'আর নয়' 'আর নয়'। সে কথা কি নানা সুরে বলে মোরে 'চলো দূরে'-- সে কি বাজে বুকে মম, বাজে কি গগনে। কী জানি, কী জানি॥