×
Home
Artists
Verses
Songs
Novels
Stories
Plays
Essays
Others
Login
Login
×
Login
Signup
Email
Password
Forgot your password?
Log in
Or Continue With
Login With
Name
Email
Password
Confirm Password
Register
Or Continue With
Signup With
Home
Verses
Fireflies
150
150 (flushed with the)
FLUSHED WITH the glow of sunset
earth seems like a ripe fruit
ready to be harvested by night.
Rendition
Related Topics
ভরা ভাদরে
Verses
নদী ভরা কূলে কূলে, খেতে ভরা ধান।
আমি ভাবিতেছি বসে কী গাহিব গান।
কেতকী জলের ধারে
ফুটিয়াছে ঝোপে ঝাড়ে,
নিরাকুল ফুলভারে
বকুল-বাগান।
কানায় কানায় পূর্ণ আমার পরান।
ঝিলিমিলি করে পাতা, ঝিকিমিকি আলো
আমি ভাবিতেছি কার আঁখিদুটি কালো।
কদম্ব গাছের সার,
চিকন পল্লবে তার
গন্ধে-ভরা অন্ধকার
হয়েছে ঘোরালো।
কারে বলিবারে চাহি কারে বাসি ভালো।
অম্লান উজ্জ্বল দিন, বৃষ্টি অবসান।
আমি ভাবিতেছি আজি কী করিব দান।
মেঘখণ্ড থরে থরে
উদাস বাতাস-ভরে
নানা ঠাঁই ঘুরে মরে
হতাশ-সমান।
সাধ যায় আপনারে করি শতখান।
দিবস অবশ যেন হয়েছে আলসে।
আমি ভাবি আর কেহ কী ভাবিছে বসে।
তরুশাখে হেলাফেলা
কামিনীফুলের মেলা,
থেকে থেকে সারাবেলা
পড়ে খ'সে খ'সে।
কী বাঁশি বাজিছে সদা প্রভাতে প্রদোষে।
পাখির প্রমোদগানে পূর্ণ বনস্থল।
আমি ভাবিতেছি চোখে কেন আসে জল।
দোয়েল দুলায়ে শাখা
গাহিছে অমৃতমাখা,
নিভৃত পাতায় ঢাকা
কপোতযুগল।
আমারে সকলে মিলে করেছে বিকল।
আরো দেখুন
পরিশিষ্ট ২
Verses
তিনটি কবিতা : রবীন্দ্রনাথ-কৃত রূপান্তর বলিয়া অনুমিত
১
তারাকদম্বকুসুমান্যবকীর্য দিক্ষু
ক্ষেমায় সর্বজগতাং স্বকরৈঃ প্রকামং।
হিণ্ডীরপাণ্ডররুচিঃ শশলাঞ্চনোইয়ং
নীরাজয়ন্ ভুবনভাবনমুজ্জিহীতে॥
স্বৈরং শৈলবনাবলীং বিঘটয়ন্ সংক্ষোভয়ন্ সাগরং
প্রধ্মাতৈর্গিরিকন্দরান্ মুখরয়ন্ ব্রহ্মাণ্ডমুদ্বোধয়ন্।
বায়ো ত্বং শুভশঙ্খচামরভবাং প্রীতিং বিধেহি প্রভোঃ
সন্ধ্যামঙ্গলদীপকোহয়মুদগাৎ ব্যোম্নি স্ফুরত্তারকে॥
--তত্ত্ববোধিনী পত্রিকা, মাঘ ১৭৯৮ শক
১
তারকাকুসুমচয়
ছড়ায়ে আকাশময়
চন্দ্রমা আরতি তাঁর করিছে গগনে।
দুলায়ে পাদপগুলি
সাগরে তরঙ্গ তুলি
জাগাইয়া জগতের জীবজন্তুগণে
পর্বতকন্দরে গিয়া
শুভ শঙ্খ বাজাইয়া
পবন হরষে তাঁরে চামর দুলায়।
অগণ্য তারকাবলী
চৌদিকে রয়েছে জ্বলি,
মঙ্গলকনকদীপ গগনের গায়।
২
গগন মৈ থালু রবি-চন্দু দীপক বনে।
তারিকামণ্ডল জনক মোতী॥
ধূপু মলআনলো পবণু চবরো করে।
সগল বনরাই ফূলন্ত জোতী॥
কৈসী আরতী হোই
ভবখণ্ডনা তেরী আরতী।
অনহতা সবদ বাজন্ত ভেরী॥
--নানক : গুরুগ্রন্থসাহেব
২
গগনের থালে রবি চন্দ্র দীপক জ্বলে,
তারকামণ্ডল চমকে মোতি রে।
ধূপ মলয়ানিল, পবন চামর করে,
সকল বনরাজি ফুলন্ত জ্যোতি রে।
কেমন আরতি, হে ভবখণ্ডন, তব আরতি--
অনাহত শব্দ বাজন্ত ভেরী রে।
৩
কঁই তো দিবস দেখেন মী ডোলাঁ
কল্যাণ মঙ্গলামঙ্গলাচেঁ॥
আয়ুষ্যাচ্যা শেবটী পায়াসবেঁ ভেটী।
কলিবরেঁ তুটী জাল্যা ত্বরে॥
সরো হে সঞ্চিত পদবীচা গোবা
উতাবীল দেবা মন জালে॥
পাউল্যপাউলীঁ করিতাঁ বিচার
অনন্ত বিকার চিত্তা অঙ্গী॥
হ্মণউনিঁ ভয়াভীত হোতো জীব।
ভাকিতসেঁ কীঁব অট্টাহাসেঁ॥
তুকা হ্মণে হোইল আইকিলে কানী।
তরী চক্রপাণী ধাঁব ঘালা॥
দুঃখাচ্যা উত্তরী আলবিলে পায়।
পাহাণঁ তেঁ কায় অজুন অন্ত॥
--তুকারাম
৩
সেদিন হেরিবে কবে এ মোর নয়ান--
কেবলই মঙ্গল যবে, কেবলই কল্যাণ।
পরমায়ু-অবসানে ভেটিব চরণ,
টুটিবে সত্বর মোর সকল বন্ধন।
সকল বন্ধন মোর হোক অপসৃত--
উতলা হয়েছে, দেব, তাই মোর চিত।
পদে পদে দেখি আমি করিয়া বিচার
মন-অঙ্গে রহিয়াছে অনন্ত বিকার।
ভয়ে ভীত তাই মোর চকিত পরান--
সকাতরে চাহি কৃপা, করে পরিত্রাণ।
তুকা ভণে তব কানে পশিবে এ কথা--
দীন-উদ্ধারণ প্রভু, শীঘ্র এসো হেথা।
চরণ ধরিয়া ডাকি তোমারে একান্ত--
এখনো কি দুঃখ মোর হইবে না অন্ত?
আরো দেখুন
মনকে হেথায় বসিয়ে রাখিস নে
Verses
মনকে হেথায় বসিয়ে রাখিস নে।
তোর ফাটল-ধরা ভাঙা ঘরে
ধুলার 'পরে পড়ে থাকিস নে।
ওরে অবশ, ওরে খেপা,
মাটির 'পরে ফেলবি রে পা,
তারে নিয়ে গায়ে মাখিস নে।
ওই প্রদীপ আর জ্বালিয়ে রাখিস নে--
রাত্রি যে তোর ভোর হয়েছে,
স্বপন নিয়ে পড়ে থাকিস নে।
উঠল এবার প্রভাত-রবি,
খোলা পথে বাহির হবি,
মিথ্যা ধুলায় আকাশ ঢাকিস নে।
আরো দেখুন
Please
Login
first to submit a rendition.
Click here
for help.