আমারে যদি জাগালে আজি নাথ, ফিরো না তবে ফিরো না, করো করুণ আঁখিপাত। নিবিড় বন-শাখার 'পরে আষাঢ়-মেঘে বৃষ্টি ঝরে, বাদলভরা আলসভরে ঘুমায়ে আছে রাত। ফিরো না তুমি ফিরো না, করো করুণ আঁখিপাত। বিরামহীন বিজুলিঘাতে নিদ্রাহারা প্রাণ বরষা-জলধারার সাথে গাহিতে চাহে গান। হৃদয় মোর চোখের জলে বাহির হল তিমিরতলে, আকাশ খোঁজে ব্যাকুল বলে বাড়ায়ে দুই হাত। ফিরো না তুমি ফিরো না, করো করুণ আঁখিপাত।
I WOULD ASK for still more, if I had the sky with all its stars, and the world with its endless riches; but I would be content with the smallest corner of this earth if only she were mine.