COME TO MY garden walk, my love. Pass by the fervid flowers that press themselves on your sight. Pass them by, stopping at some chance joy, that like a sudden wonder of sunset illumines, yet eludes. For love's gift is shy, it never tells its name, it flits across the shade, spreading a shiver of joy along the dust. Overtake it or miss it for ever. But a gift that can be grasped is merely a frail flower, or a lamp with a flame that will flicker.
আমার এ জন্মদিন-মাঝে আমি হারা আমি চাহি বন্ধুজন যারা তাহাদের হাতের পরশে মর্ত্যের অন্তিম প্রীতিরসে নিয়ে যাব জীবনের চরম প্রসাদ, নিয়ে যাব মানুষের শেষ আশীর্বাদ। শূন্য ঝুলি আজিকে আমার; দিয়েছি উজাড় করি যাহা-কিছু আছিল দিবার, প্রতিদানে যদি কিছু পাই কিছু স্নেহ, কিছু ক্ষমা তবে তাহা সঙ্গে নিয়ে যাই পারের খেয়ায় যাব যবে ভাষাহীন শেষের উৎসবে।