৯৩    

ফুল তুলিতে ভুল করেছি প্রেমের সাধনে।

বঁধু, তোমায় বাঁধব কিসে মধুর বাঁধনে॥

     ভোলাব না মায়ার ছলে,    রইব তোমার চরণতলে,

     মোহের ছায়া ফেলব না মোর হাসি কাঁদনে॥

রইল শুধু বেদন-ভরা আশা,    রইল শুধু প্রাণের নীরব ভাষা।

     নিরাভরণ যদি থাকি    চোখের কোণে চাইবে না কি--

     যদি আঁখি নাই-বা ভোলাই রঙের ধাঁদনে॥

রাগ: খাম্বাজ-বাউল
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1336
রচনাকাল (খৃষ্টাব্দ): 1929
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর


view notation

Renditions Recommended by Readers