সকল হৃদয় দিয়ে ভালোবেসেছি যারে সে কি ফিরাতে পারে, সখী। সংসারবাহিরে থাকি, জানি নে কী ঘটে সংসারে॥ কে জানে হেথায় প্রাণপণে প্রাণ যারে চায় তারে পায় কি না পায়-- জানি নে-- ভয়ে ভয়ে তাই এসেছি গো অজানা হৃদয়-দ্বারে। তোমার সকলি ভালোবাসি-- ওই রূপরাশি, ওই খেলা, ওই গান, ওই মধুহাসি। ওই দিয়ে আছ ছেয়ে জীবন আমারই। কোথায় তোমার সীমা, ভুবনমাঝারে॥ | রাগ: সাহানা তাল: কাহারবা রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫ রচনাকাল (খৃষ্টাব্দ): 1888 রচনাস্থান: কলকাতা, দার্জিলিং স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী
|