শুধু একটি গণ্ডূষ জল, আহা নিলেন তাঁহার করপুটের কমলকলিকায়। আমার কূপ যে হল অকূল সমুদ্র-- এই যে নাচে এই যে নাচে তরঙ্গ তাহার, আমার জীবন জুড়ে নাচে-- টলোমলো করে আমার প্রাণ, আমার জীবন জুড়ে নাচে। ওগো কী আনন্দ, কী আনন্দ, কী পরম মুক্তি! একটি গণ্ডূষ জল-- আমার জন্মজন্মান্তরের কালি ধুয়ে দিল গো শুধু একটি গণ্ডূষ জল॥ | রাগ: কীর্তন তাল: তেওরা রচনাকাল (বঙ্গাব্দ): 1344 রচনাকাল (খৃষ্টাব্দ): 1938 স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার
|