ভালোবেসে যদি সুখ নাহি তবে কেন, তবে কেন মিছে ভালোবাসা। মন দিয়ে মন পেতে চাহি। ওগো কেন, ওগো কেন মিছে এ দুরাশা। হৃদয়ে জ্বালায়ে বাসনার শিখা, নয়নে সাজায়ে মায়া-মরীচিকা, শুধু ঘুরে মরি মরুভূমে। ওগো কেন, ওগো কেন মিছে এ পিপাসা। আপনি যে আছে আপনার কাছে, নিখিল জগতে কী অভাব আছে। আছে মন্দ সমীরণ, পুষ্পবিভূষণ, কোকিল-কূজিত কুঞ্জ। বিশ্বচরাচর লুপ্ত হয়ে যায়, এ কী ঘোর প্রেম অন্ধ রাহুপ্রায় জীবন যৌবন গ্রাসে। তবে কেন, তবে কেন মিছে এ কুয়াশা। | রাগ: কাফি তাল: কাহারবা রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫ রচনাকাল (খৃষ্টাব্দ): 1888 রচনাস্থান: কলকাতা, দার্জিলিং স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী
|