Home > Songs > পূজা > ৭৫

৭৫    

আপনাকে এই জানা আমার ফুরাবে না।

          এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা ॥

কত জনম-মরণেতে    তোমারি ওই চরণেতে

          আপনাকে যে দেব, তবু    বাড়বে দেনা ॥

          আমারে যে নামতে হবে    ঘাটে ঘাটে,

          বারে বারে এই ভুবনের    প্রাণের হাটে।

ব্যাবসা মোর তোমার সাথে    চলবে বেড়ে দিনে রাতে,

          আপনা নিয়ে করব যতই বেচা কেনা ॥

রাগ: ভৈরবী-বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ চৈত্র, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার


view notation

Renditions Recommended by Readers