Home > Songs > পূজা > ১৩২

১৩২    

তোমার পূজার   ছলে তোমায়   ভুলেই থাকি।

বুঝতে নারি   কখন্‌ তুমি   দাও-যে ফাঁকি ॥

ফুলের মালা   দীপের আলো   ধূপের ধোঁওয়ার

পিছন হতে   পাই নে সুযোগ   চরণ-ছোঁওয়ার,

স্তবের বাণীর   আড়াল টানি   তোমায় ঢাকি ॥

দেখব ব'লে   এই আয়োজন   মিথ্যা রাখি,

আছে তো মোর   তৃষা-কাতর   আপন আঁখি।

কাজ কী আমার   মন্দিরেতে   আনাগোনায়--

পাতব আসন   আপন মনের   একটি কোণায়,

সরল প্রাণে   নীরব হয়ে   তোমায় ডাকি ॥

রাগ: পিলু
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৪ চৈত্র, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার


view notation

Renditions Recommended by Readers