চিরদিবস নব মাধুরী, নব শোভা তব বিশ্বে-- নব কুসুমপল্লব, নব গীত, নব আনন্দ ॥ নব জ্যোতি বিভাসিত, নব প্রাণ বিকাশিত নবপ্রীতিপ্রবাহহিল্লোলে ॥ চারি দিকে চিরদিন নবীন লাবণ্য, তব প্রেমনয়নছটা। হৃদয়স্বামী, তুমি চিরপ্রবীণ, তুমি চিরনবীন, চিরমঙ্গল, চিরসুন্দর ॥ | রাগ: নট-মল্লার তাল: চৌতাল রচনাকাল (বঙ্গাব্দ): 1293 রচনাকাল (খৃষ্টাব্দ): 1887 স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন
|