কনে দেখা হয়ে গেছে, নাম তার চন্দনা; তোমারে মানাবে ভায়া, অতিশয় মন্দ না। লোকে বলে, খিট্খিটে, মেজাজটা নয় মিঠে-- দেবী ভেবে নেই তারে করিলে বা বন্দনা। কুঁজো হোক, কালো হোক, কালাও না, অন্ধ না।
দিন সে প্রাচীন অতি প্রবীণ বিষয়ী তীক্ষ্ণদৃষ্টি, বস্তুরাজ্যজয়ী, দিকে দিকে প্রসারিয়া গনিছে সম্বল আপনার। নবীনা শ্যামলা সন্ধ্যা পরেছে জ্যোতির অলংকার চিরনববধূ, অন্তরে সলজ্জ মধু অদৃশ্য ফুলের কুঞ্জে রেখেছে নিভৃতে। অবগুণ্ঠনের অলক্ষিতে তার দূর পরিচয় শেষ নাহি হয়। দিনশেষে দেখা দেয় সে আমার বিদেশিনী-- তারে চিনি তবু নাহি চিনি।