আমার কী বেদনা সে কি জানো ওগো মিতা, সুদূরের মিতা। বর্ষণনিবিড় তিমিরে যামিনী বিজুলি-সচকিতা॥ বাদল-বাতাস ব্যেপে আমার হৃদয় উঠিছে কেঁপে-- সে কি জানো তুমি জানো। উৎসুক এই দুখজাগরণ এ কি হবে বৃথা ওগো মিতা, সুদূরের মিতা, আমার ভবনদ্বারে রোপিলে যারে সেই মালতী আজি বিকশিতা--সে কি জানো। যারে তুমিই দিয়েছ বাঁধি আমার কোলে সে উঠিছে কাঁদি--সে কি জানো তুমি জানো। সেই তোমার বীণা বিস্মৃতা॥
কী করিলি মোহের ছলনে। গৃহ তেয়াগিয়া প্রবাসে ভ্রমিলি, পথ হারাইলি গহনে।। ওই সময় চলে গেল, আঁধার হয়ে এল, মেঘ ছাইল গগনে। শ্রান্ত দেহ আর চলিতে চাহে না, বিঁধিছে কন্টক চরণে।। গৃহে ফিরে যেতে প্রাণ কাঁদিছে, এখন ফিরিব কেমনে। ‘পথ বলে দাও’ ‘পথ বলে দাও’ কে জানে কারে ডাকি সঘনে।। বন্ধু যাহারা ছিল সকলে চলে গেল, কে আর রহিল এ বনে। ওরে, জগতসখা আছে যা রে তাঁর কাছে, বেলা যে যায় মিছে রোদনে।। দাঁড়ায়ে গৃহদ্বারে জননী ডাকিছে, আয় রে ধরি তাঁর চরণে। পথের ধূলি লেগে অন্ধ আঁখি মোর, মায়েরে দেখেও দেখিলি নে। কোথা গো কোথা তুমি জননী, কোথা তুমি, ডাকিছ কোথা হতে এ জনে। হাতে ধরিয়ে সাথে লয়ে চলো তোমার অমৃতভবনে।।