×
Home
Artists
Verses
Songs
Novels
Stories
Plays
Essays
Others
Login
Login
×
Login
Signup
Email
Password
Forgot your password?
Log in
Or Continue With
Login With
Name
Email
Password
Confirm Password
Register
Or Continue With
Signup With
Home
Verses
লেখন
লেখন
লেখন (129)
১২৯
১২৯
ওই শুন বনে বনে কুঁড়ি বলে তপনেরে ডাকি --
"খুলে দাও আঁখি' ॥
Rendition
Related Topics
উৎসর্গ
Verses
ডাক্তার সার্ নীলরতন সরকার
বন্ধুবরেষু
অন্ধতামসগহ্বর হতে
ফিরিনু সূর্যালোকে।
বিস্মিত হয়ে আপনার পানে
হেরিনু নূতন চোখে।
মর্তের প্রাণরঙ্গভূমিতে
যে চেতনা সারারাতি
সুখদুঃখের নাট্যলীলায়
জ্বেলে রেখেছিল বাতি
সে আজি কোথায় নিয়ে যেতে চায়
অচিহ্নিতের পারে,
নবপ্রভাতের উদয়সীমায়
অরূপলোকের দ্বারে।
আলো-আঁধারের ফাঁকে দেখা যায়
অজানা তীরের বাসা,
ঝিমঝিমি করে শিরায় শিরায়
দূর নীলিমার ভাষা।
সে ভাষায় আমি চরম অর্থ
জানি কিবা নাহি জানি--
ছন্দের ডালি সাজানু তা দিয়ে,
তোমারে দিলাম আনি।
রবীন্দ্রনাথ ঠাকুর
আরো দেখুন
26
Verses
এবারে ফাল্গুনের দিনে সিন্ধুতীরের কুঞ্জবীথিকায়
এই যে আমার জীবন-লতিকায়
ফুটল কেবল শিউরে-ওঠা নতুন পাতা যত
রক্তবরন হৃদয়ব্যথার মতো;
দখিন হাওয়া ক্ষণে ক্ষণে দিল কেবল দোল,
উঠল কেবল মর্মর কল্লোল।
এবার শুধু গানের মৃদু গুঞ্জনে
বেলা আমার ফুরিয়ে গেল কুঞ্জবনের প্রাঙ্গণে।
আবার যেদিন আসবে আমার রূপের আগুন ফাল্গুনদিনের কাল
দখিন হাওয়ায় উড়িয়ে রঙিন পাল,
সেবারে এই সিন্ধুতীরের কুঞ্জবীথিকায়
যেন আমার জীবন-লতিকায়
ফোটে প্রেমের সোনার বরন ফুল
হয় যেন আকুল
নবীন রবির আলোকটি তাই বনের প্রাঙ্গণে
আনন্দ মোর জনম নিয়ে
তালি দিয়ে তালি দিয়ে
নাচে যেন গানের গুঞ্জনে।
আরো দেখুন
91
Verses
কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না
শুকনো ধুলো যত?
কে জানিত আসবে তুমি গো
অনাহুতের মতো?
তুমি পার হয়ে এসেছ মরু,
নাই যে সেথায় ছায়াতরু,
পথের দুঃখ দিলেম তোমায়
এমন ভাগ্যহত।
তখন আলসেতে বসে ছিলেম আমি
আপন ঘরের ছায়ে,
জানি নাই যে তোমায় কত ব্যথা
বাজবে পায়ে পায়ে।
তবু ঐ বেদনা আমার বুকে
বেজেছিল গোপন দুখে,
দাগ দিয়েছে মর্মে আমার
গভীর হৃদয়-ক্ষত।
আরো দেখুন
Please
Login
first to submit a rendition.
Click here
for help.