×
Home
Artists
Verses
Songs
Novels
Stories
Plays
Essays
Others
Login
Login
×
Login
Signup
Email
Password
Forgot your password?
Log in
Or Continue With
Login With
Name
Email
Password
Confirm Password
Register
Or Continue With
Signup With
Home
Verses
লেখন
লেখন
লেখন (18)
১৮
১৮
ওগো অনন্ত কালো,
ভীরু এ দীপের আলো,
তারি ছোট ভয় করিবারে জয় অগণ্য তারা জ্বালো॥
Rendition
Related Topics
হরিণী
Verses
হে হরিণী,
আকাশ লইবে জিনি
কেন তব এ অধ্যবসায়?
সুদূরের অভ্রপটে অগম্যেরে দেখা যায়,
কালো চোখে পড়ে তার স্বপ্নরূপ লিখা;
একি মরীচিকা,
পিপাসার স্বরচিত মোহ,
একি আপনার সাথে আপন বিদ্রোহ?
নিজের দুঃসহ সঙ্গ হতে
ছুটে যেতে চাও কোনো নূতন আলোতে--
নিকটের সংকীর্ণতা করি ছেদ,
দিগন্তের নব নব যবনিকা করি দিয়া ভেদ।
আছ বিচ্ছেদের পারে;
যারে তুমি জানো নাই, রক্তে তুমি চিনিয়াছ যারে,
সে যে ডাক দিয়ে গেছে যুগে যুগে যত হরিণীরে
বনে মাঠে গিরিতটে নদীতীরে--
জানায়েছে অপূর্ব বারতা
কত শত বসন্তের আত্মবিহ্বলতা।
তারই লাগি বিশ্বভোলা মহা-অভিসার
হয়েছে দুর্বার,
অদৃশ্যেরে সন্ধানের তরে
দাঁড়ায়েছ স্পর্ধাভরে,
একান্ত উৎসুক তব প্রাণ
আকাশেরে করে ঘ্রাণ--
কর্ণ করিয়াছে খাড়া,
বাতাসে বাতাসে আজি অশ্রুত বাণীর পায় সাড়া।
আরো দেখুন
ওগো আমার হৃদয়বাসী
Verses
ওগো আমার হৃদয়বাসী,
আজ কেন নাই তোমার হাসি।
সন্ধ্যা হল কালো মেঘে,
চাঁদের চোখে আঁধার লেগে--
বাজল না আজ প্রাণের বাঁশি।
রেখেছি এই প্রদীপ মেজে,
জ্বালিয়ে দিলেই জ্বলবে সে যে।
একটুকু মন দিলেই তবে
তোমার মালা গাঁথা হবে,
তোলা আছে ফুলের রাশি।
আরো দেখুন
251
Verses
THE NIGHT'S silence, like a deep lamp, is burning with the light of its milky way.
আরো দেখুন
Please
Login
first to submit a rendition.
Click here
for help.