এসো সখি, এসো মোর কাছে, কথা এক শুধাবার আছে! চেয়ে তব মুখপানে ব'সে এই ঠাঁই-- প্রতিদিন যত গান তোমারে শুনাই, বুঝিতে কি পার সখি কেন যে তা গাই? শুধু কি তা পশে কানে? কথাগুলি তার কোথা হতে উঠিতেছে ভাবো একবার? বুঝ না কি হৃদয়ের কোন্খানে শেল ফুটে তবে প্রতি কথাগুলি আর্তনাদ করি উঠে! যখন নয়নে উঠে বিন্দু অশ্রুজল, তখন কি তাই তুই দেখিস কেবল? দেখ না কি কী সমুদ্র হৃদয়েতে উথলিছে, শুধু কণামাত্র তার আঁখিপ্রান্তে বিগলিছে! যখন একটি শুধু উঠে রে নিশ্বাস, তখন কি তাই শুধু শুনিবারে পাস? শুনিস না কী ঝটিকা হৃদয়ে বেড়ায় ছুটে একটি উচ্ছ্বাস শুধু বাহিরেতে ফুটে! যে কথাটি বলি আমি শোনো শুধু তাই? শোনো না কি যত কথা বলা হইল না? যত কথা বলিবারে চাই? আমি কি শুনাই গান ভালো মন্দ করিতে বিচার? যবে এ নয়ন হতে বহে অশ্রুধার-- শুধু কি রে দেখিবি তখন সে অশ্রু উজ্জ্বল কি না হীরার মতন? আমার এ গান তোরে যখন শুনাই নিন্দা বা প্রশংসা আমি কিছু নাহি চাই-- যে হৃদি দিয়েছি তোরে তাই তোরে দেখাবারে চাই, তারি ভাষা বুঝাবারে চাই, তারি ব্যথা জানাবারে চাই, আর কিবা চাই? সেই হৃদি দেখিলি যখন, তারি ভাষা বুঝিলি যখন, তারি ব্যথা জানিলি যখন তখন একটি বিন্দু অশ্রুবারি চাই! (আর কিবা চাই! ) আয় সখি কাছে মোর আয়, কথা এক শুধাব তোমায়-- এত গান শুনালেম এত অনুরাগে কথা তার বুকে কি লো লাগে? একটি নিশ্বাস কি লো জাগে? কথা শুধু শুনিয়া কি যাস? ভালো মন্দ বুঝিস কেবল? প্রাণের ভিতর হতে উঠে না একটি অশ্রুজল?
ONLY A PORTION of my gift is in this world, the rest of it is in my dreams. You, who ever elude my touch, come there in secret silence, hiding your lamp. I shall know you by the thrill in the darkness, by the whisper of the unseen worlds, by the breath of the unknown shore;- I shall know you by the sudden delight of my heart melting into sadness of tears.