দুই প্রাণ মিলাইয়া যে সংসার করিছ রচন তাহাতে সঞ্চিত হোক নিখিলের আশীর্বচন। ধ্রুবতারকার মতো তোমাদের প্রেমের মহিমা বিশ্বের সম্পদ হোক ছাড়ায়ে গৃহের ক্ষুদ্র সীমা।
আজ ফুল ফুটেছে মোর আসনের ডাইনে বাঁয়ে; পূজার ছায়ে। ওরা মিশায় ওদের নীরব ক্লান্তি আমার গানে, আমার প্রাণে। ওরা নেয় তুলে মোর কণ্ঠ ওদের সকল গায়ে পূজার ছায়ে। হেথায় সাড়া পেল বাহির হল প্রভাত-রবি অমল-ছবি। সে যে আলোটি তার মিলিয়ে দিল আমার মাথে প্রণাম-সাথে। সে যে আমার চোখে দেখে নিল আমার মায়ে পূজার ছায়ে।