সখী, সাধ করে যাহা দেবে তাই লইব। আহা মরি মরি সাধের ভিখারি, তুমি মনে মনে চাহ প্রাণমন। দাও যদি ফুল, শিরে তুলে রাখিব দেয় যদি কাঁটা। তাও সহিব। আহা মরি মরি সাধের ভিখারি, তুমি মনে মনে চাহ প্রাণমন। যদি এক বার চাও সখী মধুর নয়ানে, ওই আঁখি-সুধাপানে, চিরজীবন মাতি রহিব। যদি কঠিন কটাক্ষ মিলে। তাও হৃদয়ে বিঁধায়ে চিরজীবন বহিব। আহা মরি মরি সাধের ভিখারি, তুমি মনে মনে চাহ প্রাণমন।
বাকি আমি রাখব না কিছুই-- তোমার চলার পথে পথে ছেয়ে দেব ভূঁই॥ ওগো মোহন, তোমার উত্তরীয় গন্ধে আমার ভরে নিয়ো, উজাড় করে দেব পায়ে বকুল বেলা জুঁই॥ দখিনসাগর পার হয়ে-যে এলে পথিক তুমি। আমার সকল দেব অতিথিরে আমি বনভূমি। আমার কুলায়-ভরা রয়েছে গান, সব তোমারেই করেছি দান-- দেবার কাঙাল করে আমায় চরণ যখন ছুঁই॥