×
Home
Artists
Verses
Songs
Novels
Stories
Plays
Essays
Others
Login
Login
×
Login
Signup
Email
Password
Forgot your password?
Log in
Or Continue With
Login With
Name
Email
Password
Confirm Password
Register
Or Continue With
Signup With
Home
Verses
Fireflies
131
131 (my clouds sorrowing)
MY CLOUDS, sorrowing in the dark,
forget that they themselves
have hidden the sun.
Rendition
Related Topics
পথিক
Verses
তুমি আছ বসি তোমার ঘরের দ্বারে
ছোটো তব সংসারে।
মনখানি যবে ধায় বাহিরের পানে
ভিতরে আবার টানে।
বাঁধনবিহীন দূর
বাজাইয়া যায় সুর,
বেদনার ছায়া পড়ে তব আঁখি-'পরে--
নিশ্বাস ফেলি মন্দগমন ফিরে চলে যাও ঘরে।
আমি-যে পথিক চলিয়াছি পথ বেয়ে
দূরের আকাশে চেয়ে;
তোমার ঘরের ছায়া পড়ে পথপাশে,
সে ছায়া হৃদয়ে আসে।
যত দূরে পথ যাক
শুনি বাঁধনের ডাক,
ক্ষণেকের তরে পিছনে আমায় টানে--
নিশ্বাস ফেলি ত্বরিতগমন চলি সম্মুখপানে।
উদার আকাশে আমার মুক্তি দেখি
মন তব কাঁদিছে কি?
এ মুক্তিপথে তুমি পেতে চাও ছাড়া,
দুয়ারে লেগেছে নাড়া।
বাঁধনে বাঁধনে টানি
রচিলে আসনখানি,
দেখিনু তোমার আপন সৃষ্টি তাই--
শূন্যতা ছাড়ি সুন্দরে তব আমার মুক্তি চাই।
আরো দেখুন
যেথায় থাকে সবার অধম
Verses
যেথায় থাকে সবার অধম দীনের হতে দীন
সেইখানে যে চরণ তোমার রাজে
সবার পিছে, সবার নীচে,
সব-হারাদের মাঝে।
যখন তোমায় প্রণাম করি আমি,
প্রণাম আমার কোন্খানে যায় থামি,
তোমার চরণ যেথায় নামে অপমানের তলে
সেথায় আমার প্রণাম নামে না যে
সবার পিছে, সবার নীচে,
সব-হারাদের মাঝে।
অহংকার তো পায় না নাগাল যেথায় তুমি ফের,
রিক্তভূষণ দীনদরিদ্র সাজে--
সবার পিছে, সবার নীচে,
সব-হারাদের মাঝে।
ধনে মানে যেথায় আছে ভরি
সেথায় তোমার সঙ্গ আশা করি--
সঙ্গী হয়ে আছ যেথায় সঙ্গিহীনের ঘরে
সেথায় আমার হৃদয় নামে না যে
সবার পিছে, সবার নীচে,
সব-হারাদের মাঝে।
আরো দেখুন
19
Verses
তব জীবনের গ্রন্থখানিতে
প্রতিদিন হোক্ লিখা,
মধুর ছন্দে গভীর বাণীতে
ভরে দিক্ লেখনিকা।
আরো দেখুন
Please
Login
first to submit a rendition.
Click here
for help.