শুরু হতেই ও আমার সঙ্গ ধরেছে, ঐ একটা অনেক কালের বুড়ো, আমাতে মিশিয়ে আছে এক হয়ে। আজ আমি ওকে জানাচ্ছি-- পৃথক হব আমরা। ও এসেছে কতলক্ষ পূর্বপুরুষের রক্তের প্রবাহ বেয়ে; কত যুগের ক্ষুধা ওর, কত তৃষ্ণা; সে সব বেদনা বহু দিনরাত্রিকে মথিত করেছে সুদীর্ঘ ধারাবাহী অতীতকালে; তাই নিয়ে ও অধিকার ক'রে বসল নবজাত প্রাণের এই বাহনকে, ঐ প্রাচীন, ঐ কাঙাল। আকাশবাণী আসে ঊর্ধ্বলোক হতে, ওর কোলাহলে সে যায় আবিল হয়ে। নৈবেদ্য সাজাই পূজার থালায়, ও হাত বাড়িয়ে নেয় নিজে। জীর্ণ করে ওকে দিনে দিনে পলে পলে, বাসনার দহনে, ওর জরা দিয়ে আচ্ছন্ন করে আমাকে যে-আমি জরাহীন। মুহূর্তে মুহূর্তে ও জিতে নিয়েছে আমার মমতা, তাই ওকে যখন মরণে ধরে ভয় লাগে আমার যে-আমি মৃত্যুহীন। আমি আজ পৃথক হব। ও থাক্ ঐ খানে দ্বারের বাহিরে, ঐ বৃদ্ধ, ঐ বুভুক্ষু। ও ভিক্ষা করুক, ভোগ করুক, তালি দিক্ বসে বসে ওর ছেঁড়া চাদরখানাতে; জন্মমরণের মাঝখানটাতে যে আল-বাঁধা খেতটুকু আছে সেইখানে করুক উঞ্ছবৃত্তি। আমি দেখব ওকে জানলায় ব'সে, ঐ দূরপথের পথিককে, দীর্ঘকাল ধরে যে এসেছে বহু দেহমনের নানা পথের বাঁকে বাঁকে মৃত্যুর নানা খেয়া পার হয়ে। উপরের তলায় বসে দেখব ওকে ওর নানা খেয়ালের আবেশে, আশা-নৈরাশ্যের ওঠা-পড়ায় সুখদুঃখের আলো-আঁধারে। দেখব যেমন করে পুতুলনাচ দেখে; হাসব মনে মনে। মুক্ত আমি, স্বচ্ছ আমি, স্বতন্ত্র আমি, নিত্যকালের আলো আমি, সৃষ্টি-উৎসের আনন্দধারা আমি, অকিঞ্চন আমি, আমার কোনো কিছুই নেই অহংকারের প্রাচীরে ঘেরা।
MY KING'S road that lies still before my house makes my heart wistful. It stretches its beckoning hand towards me; its silence calls me out of my home; with dumb entreaties it kisses my feet at every step. It leads me on I know not to what abandonment, to what sudden gain or surprises of distress. I know not where its windings end- But my King's road that lies still before my house makes my heart wistful.
BLESSED AM I that I am born to this land and that I had the luck to love her. What care I if queenly treasure is not in her store but precious enough is for me the living wealth of her love. The best gift of fragrance to my heart is from her own flowers and I know not where else shines the moon that can flood my being with such loveliness. The first light revealed to my eyes was from her own sky and let the same light kiss them before they are closed for ever.